রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

নিয়ামতপুরে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সাবেক এমপি ডা: ছালেক চৌধুরী

WP Import ১২ অক্টোবর ২০২৪ ০৭:২৭ অপরাহ্ন ধর্ম
WP Import ১২ অক্টোবর ২০২৪ ০৭:২৭ অপরাহ্ন

নিয়ামতপুরে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সাবেক এমপি ডা: ছালেক চৌধুরী

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে আসা সকলের সাথে দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মন্ডপ পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা ডা: ছালেক চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দূর্গাপূজাকে ঘিরে কোন অশুভ শক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নিদের্শনা বাস্তবায়নে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা মন্দিরে মন্দিরে পাহারায় রয়েছে। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিটি পূজামন্ডপে দলের নিজস্ব স্বেচ্ছাসেবী দল রাখতেও নির্দেশ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার পাইম চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম রেজা চৌধুরী বাদশা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল আলম ও যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজি, যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান জিহান সহ বিএনপি ও যুবদলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।