মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২৭

ভোলাহাট মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৫ অপরাহ্ন খেলাধুলা
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৪৫ অপরাহ্ন

ভোলাহাট মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাচ্চামারী ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার বাচ্চামারী হাটখোলা মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ইলেভেন স্টার ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবিরের সার্বিক ব্যবস্থাপনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ খেলায় বীরেশ্বরপুর একতাই ফুটবল দল বনাম টিএম এন্টারপ্রাইজ চাঁপাইনবাবগঞ্জ ফুটবল দল অংশগ্রহণ করে। খেলাটি ৩০ মিনিট করে মোট ৬০ মিনিট খেলা হয়। পুরো খেলাটি পরিচালনা করেন মোঃ আমিরুল ইসলাম।