রবিবার, নভেম্বর ০৮, ২০২৭

যশোরে বাস-ইজিবাইকের সংঘর্ষ ॥ নিহত-৭

WP Import ০৮ জুলাই ২০২৩ ০৬:৪৭ অপরাহ্ন খুলনা
WP Import ০৮ জুলাই ২০২৩ ০৬:৪৭ অপরাহ্ন
যশোরে বাস-ইজিবাইকের সংঘর্ষ ॥ নিহত-৭
যশোরে বাস-ইজিবাইকের সংঘর্ষ ॥ নিহত-৭

যশোরে বাস-ইজিবাইকের সংঘর্ষ ॥ নিহত-৭

যশোর সদরে বাস-ইজিবাইক সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা রাতে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। তাদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে। অন্যজন ইজিবাইক চালক। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন, ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের জমজ দুই ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭), একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০) এবং অন্য দুইজন অজ্ঞাত। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, যশোর থেকে একটি ইজিবাইক ৭ জন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে তেঁতুলতলা নাম স্থানে আসলে ইজিবাইকটি ডানে বাইপাস সড়কে নামতে গেলে ইজিবাইকের পেছনে থাকা বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ ৭ জন নিহত হয়েছে। বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।