বুধবার, আগস্ট ১৯, ২০২৭

গণভবনে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ

WP Import ০৬ আগস্ট ২০২৩ ০৮:১৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৬ আগস্ট ২০২৩ ০৮:১৩ অপরাহ্ন
গণভবনে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ
গণভবনে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ

গণভবনে আ’লীগের বিশেষ বর্ধিত সভায় চাঁপাইনবাবগঞ্জের জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ

গণভবনে রবিবার আ’লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের নির্বাচিত জনপ্রতিনিধি (সাংসদগণ) ও জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। রবিবার সকালে গনভবনে বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ আগামী দিনে করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল কাদের।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মুহা, জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল,

চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক এমপি ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির (মুক্তা) সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানসহ জেলা আওয়ামীলীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।