বুধবার, আগস্ট ১৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মোঃ চুনু (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সদর মডেল থানাধীন পাঠানপাড়া ফুড অফিস সংলগ্ন মহানন্দা ডিজিটাল সাইন নামের প্রেসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে চুনুকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন পিপিএম এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ শাকিল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়। এসময় শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কুথোনীপাড়ার মোঃ তসলিমের ছেলে মোঃ চুনুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন পিপিএম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।