বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৭

রাজশাহী কলেজের ১৫১তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ন রাজশাহী
WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ন
রাজশাহী কলেজের ১৫১তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত
রাজশাহী কলেজের ১৫১তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

রাজশাহী কলেজের ১৫১তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

১৫০ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো। প্রতিষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও একাডেমিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার ফলে উন্নত ও মানসম্মত শিক্ষার প্রসারে রাজশাহী কলেজ হয়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। দেড়শত বছর পেরিয়ে ১৫১তম বর্ষে পদার্পণের এই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো ও প্রতিষ্ঠা দিবসের কেক কাটা। প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এ সময কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর রহমত আলী, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিষ্ঠা দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ নাফিজ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর নেতৃত্বে রাজশাহী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। সংক্ষিপ্ত আলোচনায় কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক প্রফেসর রহমত আলী বলেন দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রাজশাহী কলেজ অনন্য ও স্বতন্ত্র্য বৈশিষ্ট্যে সমুজ্জল। আরও শত শত বছর ধরে রাজশাহী কলেজ শিক্ষার আলো ছড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান বলেন প্রতিষ্ঠার পর থেকেই এতদাঞ্চলে শিক্ষা বিস্তারে রাজশাহী কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মানসম্মত শিক্ষা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে রাজশাহী কলেজ ভবিষ্যতেও অনন্য ভূমিকা পালন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠন এবং এসডিজি-৪ এ শিক্ষা ক্ষেত্রে অঙ্গীকার পালনে রাজশাহী কলেজ পরিবার বদ্ধপরিকর। শিক্ষাক্ষেত্রে কাঙ্খিত লক্ষ্য অর্জনে রাজশাহী কলেজ পরিবার সবসময় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি বিনয়াবনত চিত্তে স্মরণ করেন যাদের বদন্যতা, শ্রম ও মেধায় রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উপস্থিত হবার জন্য তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আগামীতে সুবিধাজনক সময়ে সকল অংশীজনের অংশগ্রহণ ও সহযোগিতায় কলেজের ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের আশাবাদ ব্যক্ত করেন। এরপর বাদ যোহর কলেজ জা’মি মসজিদে কলেজের উন্নতি ও অগ্রযাত্রা এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে ১৫১তম প্রতিষ্ঠা দিবসের বিশেষ কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।