রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

ময়মনসিংহে হাম উপসর্গে শিশুর মৃত্যু-মোট মৃত্যু-২৭

দর্পণ ডেস্ক ০৭ মে ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন সারাদেশ
দর্পণ ডেস্ক ০৭ মে ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
ময়মনসিংহে হাম উপসর্গে শিশুর মৃত্যু-মোট মৃত্যু-২৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট ২৭ জন শিশুর মৃত্যু হলো। বৃহস্পতিবার (৭ মে) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাইনউদ্দিন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুটির বয়স মাত্র ৯ মাস। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। হামের উপসর্গ নিয়ে গত ২ মে শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার (৬ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হামের উপসর্গের পাশাপাশি শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং শেষ পর্যন্ত হৃদক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। এদিকে, ময়মনসিংহে শিশুদের মধ্যে হামের প্রকোপ উদ্বেগ প্রকাশ করে ডা. মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পরামর্শ দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।