নওগাঁয় নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত
নওগাঁয় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন হয়েছে। এ্যাকশন এইড এবং ইউরোপীয়ন ইউনিয়নের অর্থায়নে বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর পেরশা সাপাহার) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বরেন্দ্র ডেভলপমেন্ট অর্গানাইজেশন-এর নির্বাহী পরিচালক আকতার হোসেন মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এ্যাকশন এইড-এর প্রতিনিধি মরিয়ম নেছা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মাসুদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর নওগাঁ'র উপ-পরিচালক মোসাঃ আমেনা খাতুন, মওসুমী বিশ্বাস। উন্মুক্ত আলোচনা পর্বে বাসদ নওগাঁ জেলা কমিটির সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, শাবানা আকতার বক্তব্য রাখেন। এর আগে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সম্মেলনে নওগাঁ জেলার ১১টি উপজেলা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।