গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন ॥ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামে আব্দুল মজিদ খাজা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে পুকুরপাড়ে এসে দেখতে পায় পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আব্দুল মজিদ ও তার পরিবারের সদস্যরা বলেন, তাদের এক বিঘার পুকুরটিতে তারা রুই, মৃগেল, বাটা, তেলাপিয়া ও সিলভারসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ৭ থেকে ৮মণ মাছ ছিলো। রাতের আধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এর আগেও এমন বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়। প্রতিবেশীর সাথে মামলা সংক্রান্ত পূর্ব শত্রতার করনে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা ক্ষতিগ্রস্থ পরিবারের। তদন্ত করে পুকুরে মাছ নিধন কারিদের বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ চাষী আব্দুল মজিদ।