শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৫:১২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ ০৫:১২ অপরাহ্ন
শিবগঞ্জে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে একটি আমবাগানের ভেতর থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। তবে এঘটনায় কেউ গ্রেফতার হয়নি। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শিবগঞ্জ থানার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, বোমা তৈরির গানপাউডার ১ কেজি ৮৫০ গ্রামসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী এসআই (নিঃ) আখতারুজ্জামান। র‌্যাব আরও জানায়, এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া মালামাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে।