রবিবার, আগস্ট ২৩, ২০২৭

সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন

সৌরভ সোহরাব-সিংড়া ২২ আগস্ট ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন সারাদেশ
সৌরভ সোহরাব-সিংড়া ২২ আগস্ট ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন
সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন

নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হওয়া এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও সরকারি পুনর্বাসনের আশ্বাস প্রদান করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড় পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়লে ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটির আনুমানিক ১ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শনিবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি সরেজমিনে ক্ষতির ভয়াবহতা প্রত্যক্ষ করেন এবং শোকার্ত পরিবারটির খোঁজখবর নিয়ে তাদের সান্ত্বনা দেন। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাবুল মোল্লার হাতে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডের এই ধাক্কা সামলে উঠতে ও পরিবারটিকে পুনর্বাসনে প্রয়োজনীয় সকল প্রকার সরকারি সহায়তার প্রতিশ্রুতি দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।