মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবীতে গোবিন্দগঞ্জে পথসভা
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল ও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পথসভা হয়েছে। মঙ্গলবার গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের থানামোড়ে অনুষ্ঠিত পথসভা বাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক কমরেড কালা মানিক দেব সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সুমাইয়া আক্তার সদস্য, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কমরেড ইভান তাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি কমরেড মোজাম্মেল হকসহ অন্যরা। ঢাকা থেকে ফুলবাড়ী অভিমুখে পরিচালিত প্রচার যাত্রার অংশ হিসেবে এই সভাটি অনুষ্ঠিত হয়।