রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

পত্নীতলার পুলিশের বিশেষ অভিযানে আটক ১১

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন সারাদেশ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৩ অপরাহ্ন
পত্নীতলার পুলিশের বিশেষ অভিযানে আটক ১১

নওগাঁর পত্নীতলা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় পত্নীতলা থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ১১ আসামিকে বুধবার (১৬ সেপ্টেম্বর) নওগাঁর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।