বুধবার, নভেম্বর ১১, ২০২৭
“সত্য সুন্দর প্রকাশে-চ্যানেল আই আটাশে”

চ্যানেল আই’র ২৮তম জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে ‘দর্শক ফোরাম’র নানা আয়োজন

নিজস্ব প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০১ অক্টোবর ২০২৬ ০৭:১৮ অপরাহ্ন
চ্যানেল আই’র ২৮তম জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে ‘দর্শক ফোরাম’র নানা আয়োজন

দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ২৮তম শুভ জন্মদিন পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ১লা অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ।


আয়োজনের মধ্যে ছিলো বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও কেক কাটা অনুষ্ঠান।


এই উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় সম্মানিত অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম, চাঁপানবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু,


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের (সিটিজেএ) সভাপতি রফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, সাপ্তাহিক সোনামমসজিদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাঃ জোনাব আলী, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল এর সাধারণ সম্পাদক মোঃ আসলাম কবির, চাঁপানবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল,


চাঁপানবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক। প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জের উপদেস্টা সদস্য আমিনুল ইসলাম আবির এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। 


জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অতিথিগণ, ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ সদস্যগণ, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টাগণ, চাঁপাই দর্পণ পরিবারের সদস্যগণ ও বিশিষ্টজনেরা। চ্যানেল আই’র জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক পিপিএম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, জেলার আম ও অন্যান্য ফলের পরিচর্যায় ‘ফুট প্রটেক্টিং পেপার ব্যাগ’ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান “চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’, চ্যানের ওয়ান এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ তারেক রহমানসহ অনেকে। বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন জেলার আম ও অন্যান্য ফলের পরিচর্যায় ‘ফুট প্রটেক্টিং পেপার ব্যাগ’ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান “চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড’ এর ফ্যাক্টরী ইনচার্জ মোঃ তারেক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পরিবারের সদস্য ও মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু, সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক নাদিম হোসেন, জহরুল ইসলাম, ‘দর্পণ পরিবার’র সদস্য মোঃ ইসাহাক আলী,


মোঃ আসাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা। বক্তারা চ্যানেল আই’র বিভিন্ন অনুষ্ঠান মালা, কৃষি ও প্রকৃতি নিয়ে নানা আয়োজনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং  উত্তরোত্তর উন্নতি ও দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন ‘চাঁপাই দর্পণ’ উপদেষ্টা পরিষদের সদস্যগণ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যগণ, ‘দর্পণ ইয়ুথ ক্লাব’ এর সদস্যগণ, বাংলাদেশ কান্ট্রি গেমস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্যগণসহ অন্যরা। সকলে চ্যানেল আই’র উত্তরোত্তর উন্নতি ও দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আই’র সাফল্য কামনা করেন। শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট এর একটি ব্যান্ড দলের বাজনার তালে তালে বর্ণাঢ্য একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।


২৮তম শুভ জন্মদিনে চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ১ অক্টোবর, ২৭ বছর পার করে ২৮ বছরে পদার্পণ করল বাংলা ভাষার প্রথম বেসরকারী স্যাটেলাইট ডিজিটাল টেলিভিশন, ‘চ্যানেল আই’। এই ঐতিহাসিক মুহূর্তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এবং প্রবাসে অবস্থানরত চ্যানেল আই-এর অগণিত সম্মানিত দর্শক, শুভানুধ্যায়ী, ক্যাবল অপারেটর ও ডিটিএইচ প্রোভাইডার, চ্যানেল আই-এর সকল কর্মী, পরিচালনা পর্ষদ, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষকসহ প্রতিটি শ্রেণীপেশার মানুষকে। আমি আশা করব আপনাদের ইতিবাচক পরামর্শ আমাদের আরও সামনে এগিয়ে নিয়ে যাবে। সময়ের বিবর্তনে আপনাদের অকৃত্রিম ভালোবাসায় চ্যানেল আই আজ বিস্তৃত ডিজিটাল ও সোশ্যাল প্ল্যাটফর্মে। আপনার প্রিয় টেলিভিশন, চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল আই পরিবার এর পক্ষ থেকে আপনাদের সবার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা।