মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ॥ ৭ কিশোর গ্যাং ও মাদকসেবী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ॥ ৭ কিশোর গ্যাং ও মাদকসেবী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিশোর গ্যাং ও মাদকবিরোধী বিশেষ মহড়া ও অভিযান পরিচালনা করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জেলার প্রতিটি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল)-এর তত্ত্বাবধানে জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এ বিশেষ মহড়া ও অভিযানে অংশ নেন। কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানে সদর মডেল থানা এলাকায় মাদক সেবনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।