বুধবার, নভেম্বর ২৫, ২০২৭

পোরশায় ১৬ বিজিবির অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক

নাহিদ-পোরশা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন সারাদেশ
নাহিদ-পোরশা প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন
পোরশায় ১৬ বিজিবির অভিযানে হেরোইনসহ চোরাকারবারী আটক

নওগাঁর পোরশায় হেরোইনসহ এক চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজিবি সদস্যরা। বুধবার রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর কাপালির মোড় এলাকায় ঢাকাগামী সোনারতরী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ৬৪০ গ্রাম হেরোইন সহ মনিরুল ইসলাম (২৮) নামে ওই চোরাকারবারীকে আটক করা হয়। বিজিবি জানায়, নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেন। আটক চোরাকারবারী মনিরুল ইসলাম সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। আটককৃত মনিরুলের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের হয়েছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।