পদ্মা ব্যারেজ বাস্তবায়নে বাড়বে সেচ সুবিধা-উন্নত হবে জীবনমান-নাটোরে প্রতিমন্ত্রী
পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি নাটোরের মানুষের জীবনমান উন্নত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার বিকেলে নাটোরের নারদ নদ পরিদর্শনকালে তিনি বলেন, কচুরিপানা ও বর্জ্যে ভরাট হয়ে যাওয়া নারদ নদ খনন, বর্জ্য অপসারণ এবং ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প রয়েছে। বড়াল ও নারদ নদসহ বিভিন্ন খাল পুনরুদ্ধারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এসময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, জেলা প্রশাসক সুমনী আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।