শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

নিয়ামতপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন সারাদেশ
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:২২ অপরাহ্ন
নিয়ামতপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন

নওগাঁর নিয়ামতপুরে উপজেলায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) এর আয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামুলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামুলক ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ২টি ডাস্টবিন স্থাপনের মাধ্যম পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরনের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান ও পুরস্কার বিতরনী করা হয়। অনুষ্ঠানটি যুবদের নেতৃত্বে পরিচালিত ও সঞ্চালিত হয় এবং ভবিষ্যতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চলমান থাকবে বলে অঙ্গীকার করা হয়। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারি। উপস্থিত ছিলেন চন্দননগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ইসরাইল হক, সহকারী শিক্ষক আমান আলী সরকার, আজিজার রহমান, শামসুন্নাহার, মমতাজুল ইসলাম, চন্দননগর ইউপি সদস্য রুমা খাতুন, মতিউর রহমান, আজিজার হোসেন, নাজমুল হুদা, রবিউল আলম সহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ইএসডিও’র প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম স্থান গ্রহনকারীসহ মোট ২৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।