পত্নীতলায় মাদক বিরোধী অভিযানে ৯০ লিটার চোলাই মদসহ আটক ৩
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ ৫০০ (পাঁচশত) লিটার ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগ ০৩ (তিন) জন আসামিকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণ ৫০০ (পাঁচশত) লিটার ওয়াশ এবং ৯০ (নব্বই) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। চোলাই মদ তৈরি এবং বাজারজাতকরণের অভিযোগ ০৩ (তিন) জন আসামিকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, নওগাঁ জেলার পত্নীতলার উজিরপুর গ্রামের মৃত শিবু চৌধুরীর ছেলে বিজয় চৌধুরী (৫০), সামা চৌধুরীর ছেলে রবি চৌধুরী (৪০) এবং ফহিমপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (৩০)। পুলিশ চোলাই মদ তৈরির আস্তানা এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ বিধি মোতাবেক ধ্বংস করে। পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক বলেন, আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।