শনিবার, অক্টোবর ১৭, ২০২৭

দুর্গোৎসব উপলক্ষে প্রতিমন্ত্রী পুতুল’র প্রতি মন্দিরে চাল বিতরণ

নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:৪১ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ০৫:৪১ অপরাহ্ন
দুর্গোৎসব উপলক্ষে প্রতিমন্ত্রী পুতুল’র প্রতি মন্দিরে চাল বিতরণ

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ডিও বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এ ছাড়া কৃষকদের স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।