শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

জয়পুরহাটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৬:২২ অপরাহ্ন সারাদেশ
জয়পুরহাট প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৬:২২ অপরাহ্ন
জয়পুরহাটে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

‎জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মালিদহ গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মো. আজিজুল ইসলাম (৩২) একই উপজেলার মালিদহ গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে। ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মালিদহ গ্রামের বাড়ির সামনে অভিযুক্ত আজিজুলের সাত বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল ভুক্তভোগী শিশুটি। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়েকে কৌশলে দোকানে পাঠিয়ে ওই শিশুকে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং যৌন নিপীড়নের চেষ্টা করেন। পরে শিশুটি চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে এসে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপর শিশুটির পরিবার ও স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে আজিজুল কোনো সদুত্তর না দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। ‎এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। ‎‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।