সোমবার, অক্টোবর ২৭, ২০২৭

শিবগঞ্জে অসহায় ব্যক্তিদের এমপি’র বিশেষ অনুদান প্রদান

শিবগঞ্জ প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২১ অপরাহ্ন
শিবগঞ্জে অসহায় ব্যক্তিদের এমপি’র বিশেষ অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ২৫ জন ব্যক্তির মাঝে বিশেষ অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মো. সাদিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. বাবুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, শিবগঞ্জ পৌর শাখার আমির আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুদানপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। এ সহায়তার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে। সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, “দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চাই, অসহায় মানুষগুলো প্রয়োজনের সময়ে সহযোগিতা পাক এবং সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারুক। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা থাকবে।” তিনি আরও বলেন, “সমাজের বিত্তবান ব্যক্তি ও সামর্থ্যবানদেরও অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিত।