শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৭

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির মাসিক সভা

নিজস্ব (ঢাকা) প্রতিবেদক ২৯ অক্টোবর ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন ঢাকা
নিজস্ব (ঢাকা) প্রতিবেদক ২৯ অক্টোবর ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন
জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী কমিটির মাসিক সভা

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক আলোচনা সভা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টাব্যাপী পুরানা পল্টনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নুর ইসলাম এর সভাপতিত্বে মহাসচিব মিসেস ঈশিতা হাসানের সার্বিক ব্যবস্থাপনায় ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সঞ্চালনায়, অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার স্থানীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু, ভাইস চেয়ারম্যান এ্যাড মোঃ আলতাফ হোসেন ও ভাইস চেয়ারম্যান লায়ন এবিএম সোবহান হাওলাদারসহ অন্যরা।


সভায় বিগত মাসিক মিটিং এর পর্যালোচনা হয় এবং বিশেষ বিশেষ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত দিনের কার্যক্রম বিবেচনা করে সভায় কিছু সদস্যদের পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব প্রদান করা হয়। যার মধ্যে উল্লেখ্য যুগ্ম মহাসচিব মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোঃ শফিকুল ইসলাম স্বপন, মোঃ সোহাগ ইসলাম, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আবুল বাশার, ধর্ম সম্পাদক কাজী শফিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বানী, এম এইচ ইমন, মোঃ সাইদুর রহমান শহীদ,শারমিন আক্তার ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, নারী, শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার মারিয়া। এই সংগঠনটি ৪৩ বছরের ঐতিহ্য হিসাবে একটি স্মরণিকা প্রকাশ করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং একটি স্মরণিকা উদযাপন কমিটি করা হয়। এই স্মরণিকা উদযাপন কমিটির দুইজন উপদেষ্টা ভাইস চেয়ারম্যান, এ্যাড মোঃ আলতাফ হোসেন ও ভাইস চেয়ারম্যান, লায়ন এবিএম সোবহান হাওলাদার।


স্মরণিকা উদযাপন কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, মোঃ রেজাউল ইসলাম লাকি। সদস্য, মুফতি শেখ আজিমুউদ্দিন, মোঃ সোহাগ ইসলাম, মোঃ আবুল বাশার মোল্লা,কাজী সাফিউর রহমান, কে এম সুজন, ইমারত হোসেন,সারমিন আক্তার, মরিয়ম আক্তার মারিয়া, মোঃ শহিদুল ইসলাম আলম, মোহাম্মদ সাইদুল ইসলাম। সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় নরসিংদী জেলা সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নগেন্দ্র বনিকসহ ঢাকা বিভাগ, ঢাকা মহানগর এর বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির মহাসচিব মিসেস ঈশিতা হাসানের সম্প্রতি প্রয়াত খালার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভা শেষ হয়।