শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৭

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

সফিউল্লাহ আনসারী-ভালুকা ২৯ অক্টোবর ২০২৬ ০৫:০২ অপরাহ্ন সারাদেশ
সফিউল্লাহ আনসারী-ভালুকা ২৯ অক্টোবর ২০২৬ ০৫:০২ অপরাহ্ন
ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সভা শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল,কৃষক দল, ও ছাত্রদলের নেতাকর্মী ও বিভিন্ন  ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন। এসময় সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, ময়মনসিংহ (দঃ) জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, যুবদল নেতা মাজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব, সদস্যসচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু ও কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারুসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।