গাইবান্ধায় “টেলিভিশন রিপোর্টিং কলা কৌশল বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালা
গাইবান্ধা সরকারি মহিলা কলেজ হলরুমে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক আয়োজিত “টেলিভিশন রিপোর্টিং কলা কৌশল বিষয়ক প্রশিক্ষন” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ। কর্মশালা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সভাপতি এনামুল কবীর রূপম। বুধবার বিকেলে এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১২ জন টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ ও গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামছুল হক।