শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

ইবিএইউবির ইএসসি সুপার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন ২৭তম ব্যাচ

নিজস্ব প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৪ নভেম্বর ২০২৬ ০৫:৩১ অপরাহ্ন
ইবিএইউবির ইএসসি সুপার লিগ ফুটবলে চ্যাম্পিয়ন ২৭তম ব্যাচ

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর স্পোর্টস ক্লাব আয়োজিত ‘ইএসসি সুপার লিগ ২০২৬, সিজন-০১ (ফুটবল)’-এর শিরোপা জিতেছে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ২৮তম ব্যাচ। বুধবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (পুরাতন) অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান। পরে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। গত ০১ নভেম্বর/২৬ শুরু হওয়া চার দিনব্যাপী এ ফুটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সাতটি ব্যাচের সাতটি দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন ও সমাপ্ত করায় স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মণ্ডলী এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যদের ধন্যবাদ জানান উপাচার্য। উল্লেখ্য, এবারের ইএসসি সুপার লিগে বিশ্ববিদ্যালয়ের ২৭তম ব্যাচ চ্যাম্পিয়ন এবং ২৮তম ব্যাচ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।