শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা

গাইবান্ধা প্রতিনিধি ০৬ নভেম্বর ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ০৬ নভেম্বর ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন
গাইবান্ধায় এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা

গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।


প্রধান বক্তা ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরিকল্পনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।