শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

নীলফামারীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি ০৬ নভেম্বর ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন সারাদেশ
নীলফামারী প্রতিনিধি ০৬ নভেম্বর ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
নীলফামারীতে নতুন কুঁড়ি স্পোর্টস  সিজন-২ এর উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোটর্স (সিজন-২) এর উদ্বোধনের পর নীলফামারীতে জেলা পর্যায়ে আনুষ্ঠানিক ভাবে নীলফামারী জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালী দেখানো হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে জেলা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক দিলগীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, দশটি ইভেন্টে (সিজন-২য়ে) ২৮হাজার ৭০১জন নিবন্ধন করেছেন। কাবাডি ও ব্যাডমিন্টন দিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগীতা শুরু হলো।  উল্লেখ্য, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিসে প্রতিযোগীতা শুরু হয়েছে সারাদেশে।