ভালুকায় জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা
‘সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে বক্তারা আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মাসুদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও বিনিয়োগের মানসিকতা গড়ে তোলা সম্ভব। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।