র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক
র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী আটক
র্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চালানো পৃথক অভিযানে মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত এবং এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে গ্রেফতার করে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গার শহিদুল ইসলাম @ আরিফ (৩২)। সে মোঃ আতাউর রহমানের ছেলে এবং একই উপজেলার মিয়াপুর এর মোঃ সাইদুর রহমানের ছেলে মোঃ আক্কাশ আলী (৪০)। র্যাবের এক প্রেসনোটে বুধবার জানানো হয়,

৮ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে র্যাবের দুটি পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রানিহাটি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি মাদক মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল ইসলাম @ আরিফ কে আটক করা হয়। অন্যদিকে অপর এক অভিযান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে এনআই এ্যাক্টে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আক্কাশ আলী কে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত আসামীদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।