সোমবার, আগস্ট ১৭, ২০২৭

গাইবান্ধায় রংপুর চিনিকলের জমির দাবীতে আন্দোলনরত সাওতালদের দু’পক্ষে সংঘর্ষ ॥ আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ ০৬:৩৩ অপরাহ্ন
গাইবান্ধায় রংপুর চিনিকলের জমির দাবীতে আন্দোলনরত সাওতালদের দু’পক্ষে সংঘর্ষ ॥ আহত ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় সাঁওতালদের দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিন জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রংপুর চিনিকলের ১৮৬২ একর জমি বাপ দাদার দাবী করে, ওই জমির মালিকানার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রামম কমিটি। এরই মধ্যে ফিলিমন বাস্কে ও জাফরুলের নেতৃত্বে কমিটি দুভাগে বিভক্ত হয়।আজ রবিবার দুপুরে জয়পুর পাড়ায় ফিলিমন বাস্কের নেতৃত্বে কৃষি ভূমি সুরক্ষা আইনে বাগদা ফার্মের জমি সাওতাল বাঙ্গালীদের ফেরতের দাবীতে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন চলছিলো। সেখানে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির অপর গ্রুপ জাফরুল, স্বপন শেখ ও সাবুর নেতৃত্বে হামলা চালায় বলে দাবী করেন, ফিলিমন বাস্কে। এতে নারীসহ তিন জন আহত হয়েছেন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তবে জাফরুল ইসলাম তার বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।