গোবিন্দগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯ বছরের এক শিশুকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশু তৃতীয় শ্রেণীর ছাত্রী। শুক্রবার (১৪ আগস্ট) তালুককানুপুর উপজেলার ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, বিয়ে বাড়ির ব্যস্ততার সুযোগে প্রতিবেশী এক যুবক শিশুটিকে ঘরে নিয়ে যায়। পরে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।