ডিবির অভিযানে ৬’শ ইয়াবাসহ গ্রেফতার এক
মাদক বিরোধী অভিযানে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর উত্তরপাড়ার মৃত মঞ্জুর আলী মন্ডলের ছেলে মোঃ মাইনুল হক (৭৩)।
পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজ ও সর্বস্তরের জনগণকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এস.আই (নিরস্ত্র) ইমরান হোছাইন এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ১৪ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ মাইনুল হক এর কাছ থেকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এঘটনায় মোঃ মাইনুল হক কে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মাইনুল হক কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশের শ্লোগান-“ভয় নেই তথ্য দিন, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলুন। আপনার পরিচয় গোপন থাকবে।”