ডিএনসির অভিযানে ইয়াবাসহ আটক এক
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। আটককৃত ব্যবসায়ী হচ্ছে, সদর উপজেলার জিয়ানগর গ্রামের সেলিম হোসেন এর ছেলে মো: নাহিদ আলী (৩১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার জিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো: নাহিদ আলী কে আটক করা হয়েছে। এঘটনায় ডিএনসি উপ পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।