নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের শুভ উদ্বোধন
নওগাঁর নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের রনসা (ঠকঠকি বাজার) ভাবিচা ইউনিয়ন বিএনপির আয়োজনে স্মৃতি পরিষদ ও পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। ভাবিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতি পরিষদ ও পাঠাগারের শুভ উদ্বোধন করেন ৪৬, নওগাঁ -১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোকলেছার রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা কৃষকদলের সভাপতি সাইফুদ্দীন মন্ডল, উপজেলা ত্রাণ ও পূণবার্সন বিষয়ক সম্পাদক ফয়সাল কবির, উপজেলা পূর্জা উৎযাপন কমিটির আহবায়ক শ্রী ভীম চন্দ্র বর্মন ও যুগ্ম আহবায়ক শ্রী ডালিম চন্দ্র বর্মন, ভাবিচা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আশরাফুল ইসলাম, ভাবিচা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান, ভাবিচা ইউনিয়ন বিএনপি ৫ নং ওয়ার্ডের সভাপতি আইয়ূব হোসেন ও সাধারণ সম্পাদক শ্রী নিতাই চন্দ্র বর্মন প্রমুখ। সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমানুষের মুক্তির লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সংগঠনকে সুসংগঠিত করতে হবে। সেইসঙ্গে তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী বিএনপি গড়ে তুলতে শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।