শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

নাটোরে রাতের আঁধারে ৯’শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি ১০ জুন ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ১০ জুন ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন
নাটোরে রাতের আঁধারে ৯’শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নাটোর জেলার লালপুর প্রায় ৯শত পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। বুধবার (১০ জুন) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ৯শ পেঁপে গাছ কেটে নষ্ট করে দেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, লালপুরের দুড়দুড়িয়ায় ইউনিয়নের নওপাড়া গ্রামের দুই কৃষক মোঃ নাজমুল ইসলাম ও মোঃ সুজন আলী নওসারা সুলতানপুর মাঠে ৩ বিঘা জমিতে পেঁপে চাষ করেন। গাছে পেঁপে আসতে শুরু করেছে, এমন সময় এই ধ্বংসাত্বক কাজ করায় কৃষকের এখন মাথায় হাত। ভুক্তভোগী কৃষকদের পিতা মোঃ নাজিম মালিথা জানায়, নওসারা সুলতানপুর মাঠে তাদের মালিকানাধীন প্রায় ৩ বিঘা জমিতে রোপণ করা পেঁপে গাছগুলো অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা গভীর রাতে কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কৃষকরা গাছ কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এঘটনার সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর শাস্তির ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয়রা।