শুক্রবার, আগস্ট ২১, ২০২৭

সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা

সৌরভ সোহরাব-সিংড়া ১৪ জুন ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন সারাদেশ
সৌরভ সোহরাব-সিংড়া ১৪ জুন ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন
সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ার ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ করেছেন ডাহিয়া  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক কামরুল ইসলাম। শনিবার বিকেলে বড়গ্রামের সাপ্তাহিক হাট ও বাজারে দলীয় নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন এবং গণসংযোগ শেষে প্রার্থীতা ঘোষণা করেন তিনি। এসময় প্রভাষক কামরুল বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি দল ক্ষমতায় এসেছে। আমি একজন দলের ক্ষুদে কর্মী। দলের সাথে আমি এবং আমার পরিবার দুঃসময়ে ছিল এখনো আছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।