গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ফলদ-বনজ ও ওষধী গাছের চারা বিতরণ
‘সবুজে সাজায় বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কামারদহ ইউনিয়নের মহাববপুর তুলসী পাড়া গ্রামে আল কারিম নূরানী হাফিজিয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ফলদ,বনজ ও ওষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধার জেলা সমন্বয়ক ও চ্যানেল আই'র গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন। মাদ্রাসার পরিচালক মাওলানা আসাদুল্লাহ আসাদ, তুলসীপাড়া আল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আবু তালেব এতিমখানা মহাতামিন মাওলানা আহাম্মাদুল্লাহ,, পাঠানপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুর আলম, সিনিয়র শিক্ষক মৌলানা কুতুবুল আলম রেজওয়ান উল্লাহ, মিলন সহ অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে মাদ্রাসা প্রায়ঙ্গনে একটি জাম গাছের চারা রোপন করা হয়।