শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

কিশোরগঞ্জে ‘সবুজ ভবিষ্যতের স্বপ্ন ॥ শিক্ষার্থীদের হাতে গাছের চারা’ বিতরণ

বিশেষ প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন সারাদেশ
বিশেষ প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ ০৫:৩৮ অপরাহ্ন
কিশোরগঞ্জে ‘সবুজ ভবিষ্যতের স্বপ্ন ॥ শিক্ষার্থীদের হাতে গাছের চারা’ বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ-বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে উপজেলার চরটেকী বালিকা স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াস উদ্দিন চুন্নু, উপদেষ্টা মশিউর রহমান কায়েস, ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এসকে রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় চলতি মাসব্যাপী কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চরটেকী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করা হয়। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষকে অক্সিজেন, ফল ও ছায়া দিয়ে থাকে। তাই পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। বিশেষ করে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বাড়বে বলে মনে করেন আয়োজকরা। ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী এ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় আরও বৃক্ষচারা রোপণ ও বিতরণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।