রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শন করেছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ-১ এর অতিরিক্ত সচিব আমেনা বেগম। তিনি রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, সুইমিংপুল, জিমনেসিয়ামসহ অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন। পরে তিনি এছাড়াও তিনি মহিলা ক্রীড়া কমপ্লেক্সও পরিদর্শন করেছেন। রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম পরিদর্শনকালে তিনি বলেন, সমস্ত স্থপনা সংস্কার করা খুব জরুরী। সরকার স্থাপনা নির্মাণ করবে, কিন্ত তার দেখভাল করার জন্য কমিটিকে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যেসব দোকান আছে, তাদের নিকট চিঠি দিয়ে ভাড়া আদায়ের পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায়, আইনী পন্থায় দোকানদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ দোকানের বরাদ্দ বাতিল করতে হবে। কারণ, আপনাদের নিজস্ব আয়ের মাধ্যমে স্টেডিয়াম পরিচালনা করতে হবে। তিনি জেলা ক্রীড়া অফিসারগনকে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক। ২৯ জুলাই বিকেলে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান, নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান, সাবেক উপ পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অতিরিক্ত সচিব আমেনা বেগম রাজশাহী জেলা ক্রীড়া অফিস পরিদর্শনকালে বিভিন্ন কর্মসূচি এবং ক্রীড়া সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদান করেন।