বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৭

গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন ২৭ আগস্ট

নিজস্ব প্রতিনিধি ॥ ২০ আগস্ট ২০২৬ ০৭:০১ অপরাহ্ন সারাদেশ
নিজস্ব প্রতিনিধি ॥ ২০ আগস্ট ২০২৬ ০৭:০১ অপরাহ্ন
গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন ২৭ আগস্ট


গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার)। সম্মেলনের  দিন সকাল ১০টায় নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নুর ইসলাম ও সদস্য সচিব আবু দারদা জানান, অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য মো. হাবিবুর রহমান (রিজু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাহিদ হাসান, গণঅধিকার পরিষদ মিডিয়া সেলের সাধারণ সম্পাদক আশরাফুল রায়হান, পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুমন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান এবং খুলনা বিভাগীয় উপ-কমিটির সদস্য শাকিল আহমেদ তিয়াসসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনকে ঘিরে জেলার গণঅধিকার পরিষদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।