বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৭

গোমস্তাপুরে ডিএনসির মাদকম্ক্তু শিক্ষা প্রতিষ্ঠান-নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৬:০৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২০ আগস্ট ২০২৬ ০৬:০৫ অপরাহ্ন
গোমস্তাপুরে ডিএনসির মাদকম্ক্তু শিক্ষা প্রতিষ্ঠান-নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার

গোমস্তাপুরে ডিএনসির মাদকম্ক্তু শিক্ষা প্রতিষ্ঠান-নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক সেমিনার হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের  উদ্যোগে বুধবার দুপুরে এই সেমিনার হয়। বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বহিপাড়া উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাজামুল হক তাজেল।


অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদক শুধু নিজেকে নয় একটি পরিবার, একটি সমাজ ও একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদকের কারণে যুব সমাজের স্বাভাবিক সৃজনশীলতা নষ্ট হচ্ছে। মাদক সেবনে নিজের, পরিবার এবং রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনে না ববং তা সবার জন্য ক্ষতিকর। মাদক ব্যবসায়ীর তথ্য জেলা, উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দেয়ার জন্য বলেন।


বিশেষ অতিথিরা বলেন, মাদক গ্রহণের ফলে তরুণ প্রজন্মের ভবিষ্যতও নষ্ট হচ্ছে। তরুণ প্রজন্মের কথা চিন্তা করে সরকার ইতিমধ্যে ডোপ টেস্ট চালু করেছেন। যে সকল শিক্ষার্থীদের শরীরে রক্তে মাদকের উপসর্গ দেখা দিবে, সেই সকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পাশাপাশি বিভিন্ন সরকারি চাকুরী হতে বঞ্চিত হবে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হলে আইন প্রয়োগ করে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন ও  সচেতনতা সৃষ্টি। মাদকের এই ভয়াল থাবা হতে যুব সমাজকে রক্ষার জন্য যার যার অবস্থান হতে কাজ করার জন্য আহবান জানান।


অনুষ্ঠানে বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ০৪ জন শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও মাদকবিরোধী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়।