বুধবার, অক্টোবর ১৪, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ‘কুরআন পাঠ আন্দোলন’র উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার

নিজস্ব প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ‘কুরআন পাঠ আন্দোলন’র উদ্যোগে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার

মুখস্থনির্ভরতা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের অনুসন্ধান ভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সেমিনার করেছে কুরআন পাঠ আন্দোলন। ১১ থেকে ১৩ অক্টোবর শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সেমিনার অনুষ্ঠিত হয়। কুরআন পাঠ আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক আবু সাঈদ খান সেমিনারগুলো পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের শিখন চক্র (Learning Cycle)  ও অনুসন্ধানভিত্তিক পাঠ পদ্ধতি (Inquiry-Based Learning) সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশ্ন, অনুসন্ধান, যাচাই ও বাস্তব প্রয়োগের মাধ্যমে শেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির উদাহরণও উপস্থাপন করা হয়। সেমিনারগুলো শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ উপজেলা মহিলা ডিগ্রি কলেজ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও শাহ নেয়ামতুল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের উপলব্ধি ও মতামত তুলে ধরে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রশ্ন করার প্রবণতা, যুক্তিনির্ভর চিন্তা ও কার্যকর পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে। সেমিনার গুলোর মূল বার্তা ছিল, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জ্ঞান অর্জন, সত্য অনুসন্ধান এবং অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতা গড়ে তোলাই লক্ষ্য।