বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের কেন্দ্রীয় কার্যালয় এর শুভ উদ্বোধন
ঢাকার পুরানা পল্টন মোড়ে ১৪ দারুস সালাম অর্কেড এ বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন এবং বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের নবনির্বাচিত সভাপতি মিসেস ঈশিতা হাসানকে বর্ণ্যাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে। উদ্বোধন ও সভাপতি বরণ অনুষ্ঠানে বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ১৭ অক্টোবর শনিবার সুসজ্জিত কেন্দ্রীয় কার্যালয়টির উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক লেখক, গবেষক, সুফি সাধক ও সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান খাজা ওসমান ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা, বিশিষ্ট সমাজ সেবক জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। প্রধান আলোচক ছিলেন সংগঠনটির স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মুফতি শেখ আজিমুউদ্দিন (সহ-সভাপতি বিশ্ব ধূমপান ও মাদকমুক্ত পরিষদ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অর্থ সম্পাদক ইমারত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি নুর আলম, সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান মানিক, আবু বক্কর সিদ্দিক, ডাক্তার মেহেদী হাসান, আব্দুল মালেক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ হালদার, সাংবাদিক মোঃ জিল্লুর রহমান আজাদ, মোঃ পারভেজ রানা, সাংবাদিক কেএম সুজন, মোঃ হাফিজুল ইসলাম তালুকদার, সাংবাদিক মারিয়ম আত্মার মারিয়া। সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ তুহিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রাহাত উল্লাহ, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারেক রাহিম কিবরিয়া, সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল সায়েম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা তৃষা, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাসার মোল্লা, সহ যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আল ফারুকী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ স্বপন মিয়া, সহ-সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান মুরাদ (এম আর মুরাদ), সমবায় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহজাবিন আক্তার আঁখি, ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোসাম্মৎ ইয়াসমিন ইসলাম, সহ প্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল হক শিকদার, সহ জনশক্তি ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক শাহনাজ আখতার শিউলি, ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক স্নিগ্ধা ,সহ যোগাযোগ ও গণপরিবহন বিষয়ক সম্পাদক মোঃ ইয়ামিন ফরাজী, সহ স্বেচ্ছাসেবক ও আপন বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, নির্বাহী সদস্য বেলায়েত হোসেন, পারভেজ রানা, এম এ আজিজ মিন্টু, ফারজানা আক্তার ইতি, আসাদুজ্জামান সহ বিভিন্ন বিভাগ জেলা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমপান হল মাদকাসক্তের প্রথম চাবিকাঠি, ধূমপানকে রোধ করতে হবে তাহলে মাদক রোদ হবে মাদক বিরোধী কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য উক্ত সংগঠনটিকে কার্যকারী ভূমিকা রাখার আহ্বান জানান আগত অতিথিবৃন্দ। তারা বলেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আপনাদের জোরালো ভূমিকা রেখে সমাজকে মাদক মুক্ত করুন। সমাজকে মাদকমুক্ত করতে হলে একেবারে তৃণমূল পর্যায় থেকে মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে সমাজের সকল পর্যায়ে মানুষকে সচেতন করে তুলতে হবে। সংগঠনটির কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে নতুন সভাপতি ও নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে একমাত্র পোষণ করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।