শুক্রবার, নভেম্বর ২০, ২০২৭

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা ১৯ নভেম্বর ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন নওগাঁ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা ১৯ নভেম্বর ২০২৬ ০৪:২৭ অপরাহ্ন
রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে কারাদণ্ড প্রদান করেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের মৃত কয়সার প্রামাণিকের ছেলে মিলন প্রামাণিক (৪৫)কে মাদক সেবনরত অবস্থায় ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের জেল দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম। রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আবাদপুকুর বাজারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।