মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৭

বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা

নিজস্ব (ঢাকা) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন ঢাকা
নিজস্ব (ঢাকা) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা

বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের উদ্যোগে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। রবিবার ঢাকার পুরানা পল্টনে দারুস সালাম ভবনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ নুর আলম। সভায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম লাকী। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।


সভায় ধূমপান ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সমাজকে রক্ষা করা, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক আন্দোলন জোরদার এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা ধূমপান ও মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ, সচেতনতামূলক প্রচার-প্রচারণা এবং বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।