র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৬ ব্যবসায়ী আটক
র্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ ৬ ব্যবসায়ী আটক
মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৬৫০ গ্রাম গাঁজা সহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর চৌডালা গ্রামের মোঃ সাইফুর রহমানের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৬), জামাইপাড়ার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ আলাউদ্দিন আলী (৩০), খয়রাবাদ গ্রামের মোঃ অলিউল ইসলামের ছেলে মোঃ শিহাব আলী (২১), নুনগোলা বাসস্ট্যান্ড এলাকার মোঃ আহমেদ আলীর ছেলে মোঃ ফয়সাল আহমেদ (২৫), মোহনপুর মিনি বাজারের মোঃ জালাল উদ্দিনের ছেলে মোঃ কাওসার (৩০) এবং কাজীপাড়ার মোঃ শরিফ এর ছেলে মোঃ রনি (২৬)। র্যাব এক প্রেসনোটে জানায়, ২৯ জুন র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার নুনগোলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ক্রয়ব-বিক্রয় করার অপরাধে মোঃ শহিদুল ইসলাম, মোঃ আলাউদ্দিন আলী, মোঃ শিহাব আলী, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ কাওসার ও মোঃ রনি কে ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।