সোমবার, অক্টোবর ১৯, ২০২৭

গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন

গোমস্তাপুর সংবাদদাতা ॥ ১৬ এপ্রিল ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন কৃষি
গোমস্তাপুর সংবাদদাতা ॥ ১৬ এপ্রিল ২০২৬ ০৫:৪৬ অপরাহ্ন
গোমস্তাপুরে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে রোপা আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে ২০২৫/২০২৬ অর্থ বছরে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন  মুগ গ্রীষ্মকালীন, তিল, পাট ও আউশ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পারভেজ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, ইব্রাহিম খলিল, আল ফুয়াদসহ অন্যরা। অনুষ্ঠানে প্রতিজন কৃষকে ১ বিঘা জমিতে ৫ কেজি করে আউশ (উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার মোট ছয় হাজার জন, মুগবীজ ১৭০ জন, তিল বীজ ৭০ জন, পাট বীজ ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়।