শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৭

নওগাঁয় রবি ঠাকুরের দুই বিঘা জমি মঞ্চস্থ ॥ প্রশংসায় ভাসছে আয়োজন

নওগাঁ প্রতিনিধি ১৬ মে ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন সারাদেশ
নওগাঁ প্রতিনিধি ১৬ মে ২০২৬ ০৫:৫৮ অপরাহ্ন
নওগাঁয় রবি ঠাকুরের দুই বিঘা জমি মঞ্চস্থ ॥ প্রশংসায় ভাসছে আয়োজন

নওগাঁয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা দুই বিঘা জমি অবলম্বনে নাটক ‘দুই বিঘা জমি’ মঞ্চস্থ হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিক উপলক্ষে আবৃত্তি পরিষদ নওগাঁ ‘আপন’ এ উপলক্ষে আলোচনা সভা এবং নাটক মঞ্চনের কর্মসূচি গ্রহণ করে। শুক্রবার সন্ধা সাড়ে ৭টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানমালার আয়োজন করে। আবৃত্তি পরিষদ নওগাঁ'র সভাপতি মোঃ কায়েস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ-৫০ নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। এ অনুষ্ঠানে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সাহিত্য কর্ম বিশেষ করে পতিসরে কবির সাহিত্য চর্চা নিয়ে আলেচনা করেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক বিশিষ্ট রবীন্দ্র গবেষক আতাউল হক সিদ্দিকী এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান। অন্যান্যের বক্তব্য রাখেন আবৃত্তি পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন পলাশ এবং বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম। পরে দুই বিঘা জমি নাটক মঞ্চস্থ হয়। কবিতাটির নাট্যরুপ দিয়েছেন আব্দুস সাত্তার মন্ডল এবং নির্দেশনা দিয়েছেন এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন-উপেন চরিত্রে মোঃ কায়েস উদ্দিন, রাজা চরিত্রে এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, মন্ত্রী চরিত্রে মাগফুরুল হাসান বিদ্যুৎ, নায়েব চরিত্রে অসীম কুমার মহন্ত, পেয়াদা চরিত্রে সুবল চন্দ্র মন্ডল, পুরোহিত চরিত্রে গেলাম রসুল সাকলায়েন, সন্নাসীর চরিত্রে মোঃ শফিকুল ইসলাম, জারীকারক চরিত্রে মোস্তাফিজুর রহমান, পাখাল চরিত্রে রুহুল আমিন তোতা, ফজলে মাহমুদ চাঁদ এবং শ্যামা চরিত্রে পায়েল মন্ডল। পুরো মিলনায়তনে তিল ধারনের ঠাঁই ছিলনা। উপস্থিত দর্শক নাটকটির ভূয়সী প্রশংসা করেছেন। এ ছাড়াও নাটকটি মঞ্চস্থ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লসিত প্রশংসায় ভাসছে।