ডিএনসির উদ্যোগে মুসল্লীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ
মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর পুরাতন পাড়া জামে মসজিদে জুম্মার নামাজের পর মুসল্লীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) জুম্মার নামাজের পর দারিয়াপুর পুরাতন পাড়া জামে মসজিদের মুসল্লীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর পাঠানো প্রেসনোটে জানানো হয়, ১৭জুলাই দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর পুরাতন পাড়া জামে মসজিদে জুম্মার নামাজের পর মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করার নিমিত্তে জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।